মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২০৫ বার পঠিত

ঢাকায় এসেছেন নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সাবেক হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

রোববার (৩০ এপ্রিল) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়। বার্তায় নতুন হাইকমিশনারের একটি বক্তব্য তুলে ধরা হয়।

সেই বার্তায় তিনি বলেন, বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত এবং গভীরভাবে সম্মানিত। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের শক্তিশালী সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

সারাহ কুক বলেন, আমি দুই দেশের দীর্ঘ ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আমি আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার জন্য উন্মুখ।

হাইকমিশনার কুক এর আগে ২০১২-২০১৬ পর্যন্ত বাংলাদেশে যুক্তরাজ্য আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি তিনি দেশটির ফরেইন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসে দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি তানজানিয়ায় ব্রিটিশ হাইকমিশনার ছিলেন।

কুক ২০০৫ সালে ডিএফআইডি-তে যোগদান করেন। যেখানে তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগ, দুর্নীতিবিরোধী ও সহায়তার কার্যকারিতা সম্পর্কিত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন নীতি নিয়ে কাজ করেন।

যুক্তরাজ্য সিভিল সার্ভিসে যোগ দেওয়ার আগে কুক গায়ানা ও সলোমন দ্বীপপুঞ্জে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com