বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সৌদিআর‌বে অ‌বৈধ ১০ হাজার ৬০৬ জন অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২৩১ বার পঠিত

সৌদি আরবে এক সপ্তাহের অভিযানে ১০ হাজার ৬০৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বসবাস ও কাজ করার অনুমতি না থাকা এবং অবৈধভাবে প্রবেশ করায় তাদের গ্রেপ্তার করা হয়।

দেশটির সরকারি প্রতিবেদনের বরাত দিয়ে আরব নিউজ জানায়, ২০ থেকে ২৬ এপ্রিল সময়ে বসবাসের অনুমতিসংক্রান্ত আইন লঙ্ঘন করায় ৫ হাজার ৬২০ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ায় ৩ হাজার ৮২৫ জন এবং কাজের অনুমতিসংক্রান্ত আইন লঙ্ঘন করায় ১ হাজার ১৬১ জন গ্রেপ্তার হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশটিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হন ১ হাজার ৮৭ জন।

তাদের মধ্যে ৭৪ ভাগ ইথিওপীয় এবং ২৫ ভাগ ইয়েমেনি। ১ শতাংশ অন্য দেশের নাগরিক।
এছাড়া আরও ২৯ জন সৌদি আরব থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের সময় ধরা পড়ে এবং অবৈধ এসব অভিবাসীকে পরিবহন ও আইন লঙ্ঘনকারীদের মদদ দেয়ার অভিযোগে আরও ১০ জনকে আটক করা হয়।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ পরিবহন, আশ্রয় প্রদানসহ অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সুযোগ করে দিচ্ছেন এমন ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com