বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভারত থে‌কে দেশে ফিরেছেন সেনা প্রধান

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২০১ বার পঠিত

সফর শেষে রোববার (৩০ এপ্রিল)ভারত থে‌কে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরকালে তিনি ভারতের চেন্নাইয়ে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপনী প্যারেডের অভিবাদন গ্রহণ ও মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন। রোববার আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

ভারত সফরকালে সেনাবাহিনী প্রধান ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার, ভাইস চিফ অব এয়ার স্টাফ এয়ার মার্শাল এপি সিং, প্রতিরক্ষা সচিব গিরিধর আরামনে এবং পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ বিরোধী পারস্পরিক সহায়তা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে আলোচনা হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com