মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা মহাসড়‌কে মাই‌ক্রোবাস‌যো‌গে ছিনতাই, চ‌ক্রের এক সদস্য গ্রেফতার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২২৯ বার পঠিত

ঢাকা চট্রগ্রাম মহাসড়‌কে মাইক্রোবাসযোগে যাত্রীবে‌শে ছিনতাইকারী চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে কু‌মিল্লা বু‌ড়িচং দেবপুর ফাঁ‌ড়ি পুলিশ। ২৯ এপ্রিল ঝালকাঠিতে অভিযান চা‌লি‌য়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ছিনতাইকারী ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকার মাদারখোলা (হাওলাদার বাড়ি) গ্রামের মৃত. সইজুদ্দিন হালদারের ছেলে মোঃ মামুন হাওলাদার (২৬)।

পুলিশ সুত্র জানায়, চল‌তি মা‌সের ১২ এপ্রিল বিকালে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেনে মাই‌ক্রোবাস নি‌য়ে যাত্রী‌বে‌শে ১০০ টাকা করে ভাড়া ঠিক ক‌রে অজ্ঞাতনামা ৪ জন অস্ত্রধারী ছিনতাইকারী। যাত্রী‌ হি‌সে‌বে মাইক্রোবাসযোগে মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী ও তার সঙ্গী ড. মোঃ আমানুল ইসলাম মাইক্রোবাসে ওঠার পর যাত্রী‌বে‌শে থাকা ছিনতাইকারীরা তা‌দের ভয় দেখায়। এসময় শাহাদাৎ হোসেনের পকেটে থাকা ডেভিড কার্ড নিয়ে কুমিল্লা নিমসার বাজারস্থ ডাচ বাংলা এটিএম বুথ থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে। এছাড়াও তাদের সাথে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মহাসড়‌কের বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামস্থ সাহেব আলী চেয়ারম্যান বাড়ির রাস্তায় তাদের ফেলে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় কুমিল্লা সদর সার্কেলের নেতৃত্বে বু‌ড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন সঙ্গীয় এএসআই অসীম কুমারসহ বিভিন্ন স্থানে পুলিশি অভিযান পরিচালনা করে ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসসহ
ঝালকাঠি থেকে চ‌ক্রের সদস্য মামুন‌কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
ধৃত আসা‌মিকে আদাল‌তের মাধ্য‌মে জেল হ‌াজ‌তে প্রেরণ ক‌রে পু‌লিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com