বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহ জেলা আ”লীগ নেতা ড.সামিউল আলমের স্মরণ সভা অনুষ্ঠিত

দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২২৯ বার পঠিত

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহার সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, বিশিষ্ট চিকিৎসক ও সাবেক উপদেষ্টা অধ্যক্ষ ডা. মতিউর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কদ্দুস, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ একেএম আব্দুর রফিক, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীরন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবিএম নুুরুজ্জামান খোকন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল ( ভিপি বাবুল ) উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসিম, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্য, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com