মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শাহজালা‌লে এক কে‌জি স্বর্ণসহ আটক ১

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঈদুল ফিতর উপলক্ষে চোরাচালান প্রতিরোধে এপিবিএনের চলমান বিশেষ অভিযানে এক কেজি স্বর্ণসহ মো. রুস্তম আলী নামে একজনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় বিমানবন্দরের টাওয়ার বিল্ডিং এর সামনে থেকে তাকে আটক করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় অভিযুক্ত রুস্তম আলীকে (৩৮) বিমানবন্দরের টাওয়ার বিল্ডিং এর সামনে ঘোরাঘুরি করতে দেখে সাদা পোষাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন।

এ সময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়। এপিবিএন অফিসে আসার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তার কাছে স্বর্ণ রয়েছে। এ সময় তাকে তল্লাশি করা হলে সাথে থাকা ব্যাগ থেকে নিজ হাতে ৬টি গোল্ডবার (ওজন ৬৯৬) এবং ৩৫৫ গ্রাম স্বর্ণালংকার সহ মোট ১০৫১ গ্রাম বা ১ কেজি ৫১ গ্রাম স্বর্ণ বের করে দেন।
এ সময় তিনি এ এই স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এ বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মো. রুস্তম আলী (৩৮) দক্ষিণ বাঘাপুর, কেরানীগঞ্জ, ঢাকার অধিবাসী।

মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, পবিত্র ঈদ উপলক্ষে কুচক্রী মহলের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার জন্য এপিবিএন চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এপ্রিল মাসব্যাপী পরিচালিত এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬ কেজি স্বর্ণ, মোবাইল ফোন, মাদক, কসমেটিকস এবং বিপুল পরিমাণ অন্যান্য শুল্কযোগ্য পণ্য আটক করা হয় এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com