মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় ডি‌বির অ‌ভিযা‌নে বিপুল প‌রিমান গাঁজাসহ আটক ১

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৯৫ বার পঠিত

কুমিল্লা সদরের চাঁনপুর ব্রিজ এলাকায় চেকপোষ্ট স্থাপন করে একটি নোহা মাইক্রোবাস গাড়ি তল্লাশি করে ৭৪ কেজি গাঁজাসহ মোঃ এমদাদুল হক এম্ভু (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

২৭ এপ্রিল রাত সাড়ে ৭ টায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মোঃ এমদাদুল হক এম্ভু কুমিল্লা সদরের আমড়াতলী গ্রামের সর্দার বাড়ির আমির হোসেনের ছেলে। পলাতক আসা‌মি বড়জ্বালা এলাকার ছি‌দ্দিক মিয়ার ছে‌লে মো: শাহীন (৩৫)।

ডিবি পুলিশ জানায়, চাঁনপুর ব্রীজ এলাকায় চেকপোষ্ট পরিচালনাকালে ঢাকা মেট্রো-চ-৫১-১৯১৫ রেজিঃ নাম্বারের একটি সাদা রংয়ের নোহা গাড়ীর চলাচল সন্দেহ হলে থামানোর জন্য সংকেত দেন। গাড়ীটিকে সংকেত দিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীর চালকসহ তার সহযোগী গাড়ীটি থামিয়ে গাড়ী হতে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে, ডিবি পুলিশের চেকপোষ্ট পরিচালনাকারী অফিসার ও ফোর্সগণ উক্ত গাড়ীটিসহ একজনকে আটক করে।

উপস্থিত লোকজনের সামনে উক্ত আটককৃত নোহা গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে পিছনের সিটের উপর হতে ৭৪ কেজি গাঁজা উদ্ধার করে।

পলাতক আসামীর বিরুদ্ধে ১৫/১৬ টি মাদক মামলাসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে ।

এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com