মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাঁথিয়া প্রেস ক্লাবের দ্বিতল ভবন নির্মাণকাজ উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার এ্যাড.শামসুল হক টুকু

এম এ হাই সাঁথিয়া, পাবনা:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩১৩ বার পঠিত

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে পাবনার ঐতিহ্যবাহী সাঁথিয়া প্রেস ক্লাবের দ্বিতল ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু এমপি।

প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু বলেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য সাংবাদিকদেরও স্মার্ট হতে হবে।তাদের কার্যালয়ও হবে স্মার্ট। সাংবাদিকদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি,গঠনমূলক,বস্তুনিষ্ঠ লেখনি দরকার।সকল সাংবাদিককে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোন অপশক্তি যেন দেশে আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু,উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খান,সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com