মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

স্বপ্নের রাজগৌরীপুরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দিলীপ কুমার দাস , ময়মনসিংহ ব্যু‌রো:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার ( ২৭ এপ্রিল ) রাত আটটায় স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের রাজগৌরীপুরের উদ্যোগে এক ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন,বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, এবং সভাপতিত্ব করেন রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল আমিন জনি।
সঞ্চালনা করেন স্বপ্নের রাজগৌরীপুরের সদস্য সচিব আব্দুল হান্নান জনি।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দীপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি এড জসিম উদ্দিন আহমেদ,ছাত্র লীগের সাবেক সহ সভাপতি নাজিমুল ইসলাম শুভ, মহিলা আওয়ামী লীগের আহবায়ক শিউলী চৌধুরী, জাতিয় মহিলা শ্রমিকলীগ শাখার সভাপতি ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাসলিমা ইয়াসমিন কলি ও সাধারন সম্পাদক জয়ন্তী রানী দাস, বীরমুক্তিযোদ্ধা সন্তান এবং উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে গভীর রাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনু‌ষ্টিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com