মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জঙ্গিবাদ লালনকারীদের সম্পর্কে সচেতন থাকতে হবে – ডেপুটি স্পীকার

সাঁথিয়া, পাবনা সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২০৭ বার পঠিত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, এমপি বলেছেন, জনগণের সকল অধিকার সংরক্ষণে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখা সরকারের দায়িত্ব। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী চিহ্নিত শত্রু ও তাদের উত্তরাধিকারদের জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম নির্মূল করতে হবে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে যারা জঙ্গিবাদ লালন করে তাদের সম্পকে র্তৃণমূল পর্যন্ত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সচেতন থাকতে হবে।

গতকাল বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘ আইন শৃংখলা সভা’য় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের প্রবেশ পথ ও প্রতিষ্ঠানের ভিতর যাতায়াত নির্বিঘ্ন রাখতে স্কুল ও কলেজের সামনে সকল প্রকার অবৈধ দোকান পাট ও স্থাপনা উচ্ছেদ করতে হবে। অনুমোদনবিহীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিনিক, রক্তদান কর্মসূচি ও অন্যান্য কর্মসূচীর নামে কোন ধরণের কার্যক্রম চালানো হচ্ছে কি না সে বিষয়ে প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখাতে বলেন।

সাঁথিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) মনিরুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুসহ উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিগণ , স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com