বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদমদী‌ঘির সান্তাহারে আন্তঃপাড়া ফুটবল খেলা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২০৮ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে স্টার ক্লাবের আয়োজনে ঈদ উপলক্ষে আন্তঃপাড়া ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৫ এপ্রিল) মঙ্গলবার বিকেল ৪ ঘটিকার সময় উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া ফুটবল মাঠে স্টার ক্লাবের আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় পশ্চিম পাড়া ফুটবল দল বনাম কুলিপাড়া ফুটবল দল অংশ গ্রহণ করে।

ফুটবল টুর্নামেন্টে পশ্চিম পাড়া ফুটবল দল ৪-২ ট্রাইবেকার গোলে কুলিপাড়া ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

সান্দিড়া স্টার ক্লাবের সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক রাশেদুল ইসলাম রাজা, ছাতিয়ান গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু, বিশিষ্ট ব্যবসায়ী মোতালেব হোসেন, ছাত্রলীগ নেতা মারুফ হাসান রবিন, স্টার ক্লাবের উপদেষ্টা মকবুল হোসেন জোয়ারদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ হোসেনসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি খেলায় বিজয়ী পশ্চিম পাড়া ফুটবল দলের হাতে ট্রফি তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com