বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় সংসদীয় আসন ফিরে পেতে মেঘনা উপজেলার মানুষের গণ সমাবেশ

সৈয়দ আহসান হাবীব পাখি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৮০ বার পঠিত

কুমিল্লার মেঘনা-হোমনা সংসদীয় আসনের দাবিতে গণ সমাবেশ করেছে মেঘনা উপজেলার বাসিন্দারা। গণ সমাবেশের আয়োজন করে মেঘনা উপজেলা আওয়ামী লীগ। গতকাল সকল ইউনিয়নের আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ সংসদীয় আসন পুন:উদ্ধারের দাবীতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে সভাস্থল উপজেলা সদরের ভাটের চর এলাকায় আসে।

গণ সমাবেশের নেতৃত্ব দেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেঘনা উপজেলার প্রতিষ্ঠাতা মো. শফিকুল আলম। বক্তব্যে তিনি বলেন, ২০০৮ সালে মেঘনা -হোমনা সংসদীয় আসন বাতিল করা হয়। এরপর থেকে মেঘনার মানুষ একরকম বন্দী জীবন যাপন করছে। মেঘনার উন্নয়ন নেই। মেঘনার মানুষের পাশে কেউ নেই। অথচ ভোটের জয় হয় মেঘনা থেকেই। একসময় মেঘনায় উপজেলা ছিল না। আমি মমতাময়ী নেতৃকে বললাম, আপনি আসন দিলে নৌকা আনার দায়িত্ব আমাদের। নেতৃ আসন দিলেন। আর আমরা নেতৃকে নৌকা উপহার দিয়েছি। অথচ একটি কুচক্রী মহল এত কিছুর পরেও বিরোধীতা করছে। তারা রাজাকারের লোক। তারা খন্দকার মোশতাকের লোক। তাই দাউদকান্দির ভোটে জয়লাভ করতে না পেরে মেঘনাকে সঙ্গে রেখে জয়ী হচ্ছে। অথচ সুবিধার সময় মেঘনার কথা মাথায় রাখেনা। মেঘনার এই চর অঞ্চলের মানুষের পাশে তারা কখনই থাকেনি থাকবেও না।

এসময় তিনি বলেন, আমি নেতৃকে বলে অনুরোধ করবো। আমরা অতীতে উপজেলায় নৌকা দিয়েছি। আপনি সংসদীয় আসন দেন। দেশের একমাত্র আসনও যদি নৌকার হয়ে থাকে তাহলে এই মেঘনাই হবে। আমরা দাউদকান্দির সঙ্গে থেকে আর অবেহেলিত হতে চাই না। আমরা মুক্ত হতে চাই।

আরও বক্তব্য রাখেন মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার । তিনি বলেন, মেঘনাকে মেঘনার মত থাকতে দেয়নি দাউদকান্দির এমপি। প্রথম দিক থেকেই আমরা এর প্রতিবাদ করে যাচ্ছিলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com