শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় ডি‌বির অ‌ভিযা‌নে ১ লক্ষ টাকার জাল‌নোটসহ গ্রেফতার ১

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৮২ বার পঠিত

কুমিল্লায় ডি‌বি পু‌লি‌শের অ‌ভিযা‌নে এক লাখ টাকার জাল নোটসহ সো‌হেল না‌মের এক ব্য‌ক্তি গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিবি পু‌লিশ।

শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানাধীন টিক্কারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই ব্যক্তির নাম সোহেল আরমান (৪০)। সে মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের মো. খবির মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জাল টাকা ব্যবসা সংক্রান্ত ১০টি মামলা রয়েছে।

কুমিল্লা ডিবির অ‌ফিসার ইনচার্জ পু‌লিশ প‌রিদর্শক রাজেশ বড়ুয়া নাগ‌রিক খবর‌কে জানান, শুক্রবার সন্ধ্যায় শহরতলীর টিক্কারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করছিল ডিবির একটি টহল দল। এ সময় মোটরসাইকেলযোগে আসা সোহেলের দেহ তল্লাশি করে এক লাখ টাকার নতুন নোট পাওয়া যায়। এসব নোট যাচাই করে জাল নোট বলে প্রমাণিত হয়।

জিজ্ঞাসাবাদে সোহেল জানান, শরীফ নামে তার একজন সহযোগী রয়েছেন। এসব জাল টাকা তারা বিভিন্ন শপিংমল, বিকাশ, মোবাইল রিচার্জসহ বিভিন্ন ব্যবসায়িক লেনদেনে ব্যবহার করে থাকেন। জাল টাকাগুলো ঢাকা থেকে এনে এই ধরনের কার্যক্রম করে থাকেন তারা। তিনি দেশের বিভিন্ন স্থানে জাল টাকা ব্যবসার চক্রের সঙ্গে জড়িত রয়েছেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় জাল টাকা ব্যবসা সংক্রান্ত ১০টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com