মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক অ‌ভিযা‌নে ফে‌ন্সি‌ডিল গাঁজাসহ গ্রেফতার ৬

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

কু‌মিল্লায় র‌্যাব-১১,সিপিসি-২ এর অভিযানে সদরের আমতলী ও ধর্মপুর এলাকা হতে ৫১.৫ কেজি গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ ও একটি সিএনজি জব্দ করা হয়।

র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১০ এপ্রিল দুপুরে সদরের আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা’সহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কাপাইকাপ গ্রামের সেলিম মিজি’র ছেলে মোঃ রাকিবুল ইসলাম (২০), একই থানার বাটুরা গ্রামের আবু তাহের পাটোয়ারী এর ছেলে সুজন পাটোয়ারী (৩০), কির্ত্তনখোলা গ্রামের মৃত সিরাজের ছেলে রবিউল গাজী (৩২), ছয়ছিলা গ্রামের মনির মিজি এর ছেলে আলামিন মিজি (২৫) ও মৃত হোসেন কাজীর ছেলে সাব্বির হোসেন (১৯)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

অপর একটি অভিযানে ১১ এপ্রিল গভীররাতে সদরের ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩১.৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের শুভপুর গ্রামের মনির হোসেনের ছেলে মোঃ মোস্তফা হোসেন (২৫)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com