মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৪৯ দিনের শিশুকে বিক্রি করে দিল দাদি, মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২১৯ বার পঠিত

৪৯ দিনের এক শিশুকে তার মায়ের অজান্তেই বিক্রি করে দেয় ভুক্তভোগী ওই নারীর শাশুড়ি। এমন একটি অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে বিক্রি করে দেওয়া শিশুকে উদ্ধার করেছে মুগদা থানা পুলিশ।
সোমবার (১০ এপ্রিল) রাতে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন মীর নাগ‌রিক খবর‌কে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২ মার্চ নিজের বড় ছেলেকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করান মোছা. খুরশীদা ইসলাম খুশী।

এসময় ছোট ছেলে (বয়স ৪৯ দিন) তার সঙ্গে ছিল। স্বামী দ্বিতীয় বিবাহ করে কোথায় চলে গেছেন তিনি জানেন না।

অভাবের সংসারে শাশুড়ির কাছে আশ্রয় নেন খুশী। হাসপাতালে বড় ছেলেকে ভর্তির করার পর পরিচয় হয় পাশের সিটের অন্য এক রোগীর পরিবারের সঙ্গে। ঐ পরিবারের একজনের কোনো সন্তান নেই। শিশুটিকে পেতে খুশীর শাশুড়ি হোসনে আরা রিয়াকে টাকার লোভ দেখায় ওই পরিবারটি।

তিনি বলেন, গত ২২ মার্চ শিশুটির মা খুশীকে কিছুই না জানিয়ে তার শাশুড়ি মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করে দেন। পরে খুশীকে বাসায় আটকে রাখেন শাশুড়ি হোসনে আরা।

কৌশলে ছাড়া পেয়ে রোববার (৯ এপ্রিল) খুশী মুগদা থানায় আসেন। পুরো বিষয়টি থানা পুলিশকে জানান তিনি। এতে মুগদা থানা পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়৷

ওসি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী কমিশনার (এসি) শোভন চন্দ্র হোড় এর প্রযুক্তিগত সহায়তায় মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ বাহাদুরের নেতৃত্বে একটি টিম অভিযোগ পাওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যে বিক্রি করে দেওয়া শিশুকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।

এ বিষয়ে মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি। বা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com