বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

হোমিওপ্যাথি চিকিৎসার জনক ডা: স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৮ তম জন্ম বার্ষিকী পালিত

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ এপ্রিল ) দুপুরে সার্কিট হাউজ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে হোমিও ডক্টর অ্যাসোসিয়েশন ময়মনসিংহ শাখা আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম।

হোমিও ডক্টরস অ্যাসোসিয়েশনের (হোডা) জেলা সভাপতি প্রফেসর ড. পরেশ চন্দ্র মোদকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুজ্জামান খান রোমেলের সঞ্চালনায় শোভাযাত্রা পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শফিক উল্লাহ, হোডার সহ-সভাপতি ডা. মুসলেমউদ্দিন ও ডা. নূরুল ইসলাম (অবঃ ডিএলও) , ময়মনসিংহ হোমিও মেডিক্যাল কলেজের সিনিয়র শিক্ষক ডা. গোলাম মোস্তফা, ডা. পি কে রাউত রঞ্জন, ডা. গোরী সেন, অধ্যাপক নূরে আলম সিদ্দিক, ডা. ওবায়দুল্লাহ, ডা. শহিদুল ইসলাম, ডা. হাবিবুর রহমান, ডা. এটিএম সায়েম চৌধুরী, ডা. সিদ্দিকুর রহমান, ডা. রাজিউল ইসলাম প্রমূখ।

এসময় বৃহত্তর ময়মনসিংহের দুই শতাধিক হোমিও চিকিৎসক উপস্থিত ছিলেন। বক্তারা হোমিও চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি লেখা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সরকারি আদেশ জারির আহ্বান জানান। পরে মোটরবাইকসহ বণার্ঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি করপোরেশনের সামনে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com