মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইরানের নতুন ড্রোন মিরাজ – ৫৩২

আন্তর্জা‌তিক ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৯২ বার পঠিত

নতুন(আত্মঘাতী) ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থল শাখা। যে ড্রোন ৫০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এবং ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এই ড্রোন। এই ড্রোনের নাম দেওয়া হয়েছে মিরাজ-৫৩২।

আইআরজিসির স্থল শাখার গবেষণা ও স্বনির্ভর জিহাদ অর্গানাইজেশনের প্রধান জেনারেল আলী কুহেস্তানি এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নতুন মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) ইতোমধ্যে সফল পরীক্ষা করা হয়েছে। এই ড্রোনে একটি পিস্টন ইঞ্জিন রয়েছে এবং একমুখী পথে এর পাল্লা হচ্ছে ৪৫০ কিলোমিটার।

এই ড্রোন ১২ হাজার ফুট উপর দিয়ে টানা তিন ঘণ্টা উড়তে পারে। ড্রোনটি গাড়ির উপর থেকে উড্ডয়ন করা যায়। এছাড়াও, নির্ভুলতার সঙ্গে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ইউএভি।
জেনারেল কুহেস্তানি আরও বলেন, ড্রোনটি অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। তাই এই ড্রোনকে কম সময়ের মধ্যে ব্যবহারের জন্য প্রস্তুত করা যায়।

তথ্যসূত্র: গ্লোবাল হ্যাপিনেস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com