মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফেসবু‌কে ফেক আইডি খুলে প্রেম, ডেকে এনে সব লুটে নিত দুই বান্ধবী

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

রাজধানীর মিরপুরে ফেক আইডি খুলে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে এক তরুণীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ এপ্রিল) দিনগত রাতে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (১০ এপ্রিল) দুপুরের দিকে ঘটনার বিস্তারিত বলেন মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন।

গ্রেপ্তার তিনজন হলেন – সুমাইয়া আক্তার খুশি ওরফে মারিয়া ইসলাম (১৯), মো. মুসলিশ উদ্দিন মুন (২২) এবং খন্দকার শাওন (২৮)। এই ঘটনায় মোসা. তন্নী আক্তার (২০) নামে আরও একজন পলাতক রয়েছেন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার মারিয়া কলেজ শিক্ষার্থী।

তিনি রূপনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিলেন। এ চক্রের মূল মারিয়া এবং তার বান্ধবী তন্নী। তারা বিভিন্ন ফেক আইডি খুলে ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় করে। এরপর টার্গেট অনুযায়ী সেই ছেলেদের মিরপুর বাসায় নিয়ে আসে। পরিকল্পনা অনুযায়ী বাসায় ঢোকামাত্র মারধর করে নগ্ন করে ভিডিও ধারণ করত তারা। এ কাজে এ দুই বান্ধবীকে সহায়তা করত তাদের বন্ধু শাওন ও মুন। এরপর তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতো তারা।

ওসি মো. মহসীন আরও বলেন, আগে একই পদ্ধতিতে হানিফ নামের একজনকে জিম্মি করে ৮৫ হাজার টাকা আদায় করে তারা। পরে পুলিশে অভিযোগ করলে তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ৫৪ হাজার টাকা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com