মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

২০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৫৬ বার পঠিত

চুয়াডাঙ্গায় ২০ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ শাহাবুল মিয়া (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে জীবননগর বিজিবি ক্যাম্প এর পাশ থেকে তাকে আটক করা হয়।

শাহাবুল মিয়া জীবননগর সদরপাড়ার মৃত মোকছেদ মণ্ডলের ছেলে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একজন ভ্যানচালক জীবননগর এলাকা থেকে স্বর্ণ পাচারের উদ্দেশে সীমান্তের দিকে যাবেন।
এমন খবর পেয়ে নতুনপাড়ার একটি বিশেষ টহল দল জীবননগর এলাকায় অবস্থান করে। রাত ৯টায় ভ্যানচালক জীবননগর অতিক্রম করে সীমান্তের দিকে যাওয়ার সময় টহল দল জীবননগর বিজিবি ক্যাম্প এর পাশে থেকে ভ্যানে তল্লাশি করে সিটের পেছনে লুকানো অবস্থায় দুই কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার, একটি ভ্যানসহ চোরাকারবারি শাহাবুলকে আটক করে। জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্যে এক কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ২৯২ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানান, স্বর্ণের বারের শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটক শাহাবুলের নামে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com