মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহের তারাকান্দায় এক বছরের শিশুকে রে‌খে পালা‌লেন মা

দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৭৭ বার পঠিত

ময়মনসিংহের তারাকান্দায় টয়লেটে যাওয়ার কথা বলে এক বছরের শিশুকে একটি বাড়িতে রেখে গায়েব হয়েছেন শিশুটির মা ।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

জিডির সূত্রে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুপুরের দিকে বোরকা পরা একজন নারী ধারাকান্দি গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে আসেন। সেখানে গিয়ে আলমগীরের স্ত্রী রবিলা খাতুনকে ওই নারী বলেন, আশপাশে কোথাও টয়লেট নেই। আমার টয়লেটে যাওয়া লাগবে। বাচ্চাটাকে একটু রাখেন। আমি টয়লেট সেরে যাওয়ার সময় নিয়ে যাব। এটা বলে ওই নারী সেখান থেকে বেরিয়ে যান।

তবে দুপুর গড়িয়ে বিকেল হলেও বোরকা পরা ওই নারী আর ফেরেননি। বিষয়টি আলমগীরের স্ত্রী রবিলা আশপাশের বাড়ির লোকজনদের জানান। তারা সবাই আশপাশের এলাকায় বহু খোঁজ করেও ওই নারীর সন্ধান পাননি। আবার সন্তানটির বাবা-মায়ের কোনো হদিসও মেলেনি। সন্ধ্যার পর শিশুটিকে নিয়ে তারাকান্দা থানায় যান রবিলার স্বামী আলমগীর হোসেন। রাত ১০টার দিকে তিনি একটি জিডি করেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ধারণা করা হচ্ছে, কৌশলে ওই নারী তার সন্তানকে রবিলা খাতুনের কাছে দিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। ওই নারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com