বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় ডি‌বি পু‌লি‌শের অ‌ভিযা‌নে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

এমইএস/নাগরিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৫১৪ বার পঠিত

কুমিল্লা কোতোয়ালি ম‌ডেল থানার দক্ষিণ চর্থা থিরাপুকুর পাড় এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার ক‌রে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান পি‌পিএম।

পু‌লিশ জানায়, গতকাল ৫ এ‌প্রিল বুধবার রাত সা‌ড়ে দশটার সময় ডি‌বি পু‌লি‌শের এসআই মোঃ রেজাউল করিম সঙ্গীয় এসআই সৈয়দ দেলোয়ার হোসেন, এসআই নিংওয়াই মারমা,এএসআই মোঃ ইলিয়াস, এএসআই প্রান কৃষ্ণ গোস্বামী এবং সঙ্গীয় ফোর্সসহ অ‌ভিযান চা‌লি‌য়ে দক্ষিন চর্থা থিরাপুকুর পাড় এলাকা থে‌কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সোহেল প্রকাশ ক্যাম্বেল(৩০), রুবেল(৩২), ইমরান হোসেন(২৩), তারিকুল ইসলাম ভুইয়া(২৫) ও কাউছার‌কে(১৯ গ্রেফতার করে।

পু‌লিশ জানায়, গ্রেফতারকৃত ডাকাতদ‌লের সদস্য‌দের কাছ থে‌কে একটি দেশীয় তৈরি পাইপগান,
তিন‌টি কার্তুজ,এক‌টি চাপা‌তি,এক‌টি চাই‌নিজ কুড়াল ও দু‌টি সুইচ গিয়ার উদ্ধার করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু ক‌রে ডি‌বি পু‌লিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com