বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সান্তাহারে জুয়ার আসর থেকে চার জুয়ারি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৮২ বার পঠিত

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি বগুড়া প্রতিনিধি
পশ্চিম বগুড়ার সান্তাহারে গতকাল রাতে জুয়া খেলার সময় জুয়ার আসর থেকে চারজন জুয়ারীকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।

জানা গেছে, বুধবার রাতে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের কলাবাগান এলাকায় একটি ড্রাম ব্রয়লারের চাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার বেলাল হোসেনের ছেলে আহসান জামান (২৮) খাড়ির ব্রীজ এলাকার মৃত ছামাদ আলীর ছেলে নয়ন আলী (২৮) ও নওগাঁ জেলার সদর উপজেলার চক এনায়েতপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে ইব্রাহিম হোসেন (৫২) এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলার নাগুতারী এলাকার হোসেন আলীর ছেলে আব্দুল মজিদ (২৮)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে সান্তাহার পৌর শহরের কলাবাগান এলাকায় একটি ড্রাম ব্রয়লারের চাতালে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে চার জুয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জামাদি তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় জুয়া আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার দুপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com