মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহে পরিবহন মা‌লিক স‌মি‌তির সা‌থে পু‌লিশ সুপা‌রের মত‌বি‌নিময়

‌দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৮২ বার পঠিত

ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের সাথে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল ) আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গের সাথে ময়মনসিংহ জেলা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সভাপতি, মহাসচিব আমিনুল ইসলাম শামীম ,সম্পাদক সোমনাথ সাহা, ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় সাধারণ মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবং সড়ক-মহাসড়কে দূর্ভোগ কমাতে সকলে সম্মিলিত ভাবে কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করা হয় ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com