মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদমদীঘিতে ইয়াবাসহ দুইজন মাদক কারবারি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গতকাল সন্ধ্যায় পনেরো পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

আজ (৫ এপ্রিল) বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বনপুকুর উত্তরপাড়া এলাকার আহম্মাদ প্রামাণিকের ছেলে শামীম হোসেন (৪০) এবং আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের সিংগাহার গ্রামের জালাল উদ্দীনের ছেলে সাফি খান (৩০)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ছাতারবাড়ীয়া গ্রাম থেকে মাদকসহ উল্লেখিত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তাদের তল্লাশি করে ১৫ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com