রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আগুনে পু‌ড়ে ছাই হওয়া মালামাল সরাতে ব্যস্ত ব্যবসায়ীরা

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

দেশের বৃহত্তম পাইকারি কাপড়ের মা‌র্কেট বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ১৮ ঘণ্টা পরও থেমে থেমে জ্বলছে আগুন। মহানগর মার্কেট ও পেছনের একটি ভবনে হালকা আকারে আগুন জ্বলতে দেখা গে‌ছে।

অন্য‌দি‌কে আগুন থেকে রক্ষা পাওয়া মালামাল সরাতে অক্লান্ত পরিশ্রম করছেন ব্যবসায়ী ও সহযোগীরা।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ঘুরে দেখা গেছে, বঙ্গবাজারের পূর্ব দিকের অংশের আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নিভাতে পারেনি ফায়ার সার্ভিস।

মহানগর মার্কেটের দক্ষিণে ও এনেক্সকো মার্কেটের পূর্ব দিকের অংশের আগুন নিভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। এসময় তাদের সঙ্গে স্বেচ্ছাসেবকরাও রয়েছেন।

এনেক্সকো ভবনের ওপরে এখনো ব্যবসায়ীরা রয়েছেন। তারা তাদের দোকানে রয়ে যাওয়া মালামাল বস্তাবন্দি করে নিচে ফেলছেন। নিচ থেকে ভ্যানে করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী ও তাদের সহযোগীরা। ইসলামিয়া মার্কেটের দিকে ছিন্নমূল মানুষকে ভালো কাপড় খুঁজতে দেখা যায়। চারদিকে এখনো উৎসুক জনতার ভিড় রয়েছে। সুত্র: বা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com