বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ ব্যু‌রো:
  • আপডেট টাইম : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

আসন্ন ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধারা এক মতবিনিময় সভা করেছে।

সোমবার দুপুরে নগরীর এ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে সভায় সর্ব সম্মতিক্রমে জেলা কমান্ডার পদে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রব, ডেপুটি জেলা কমান্ডার পদে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিক-উজ-জামান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর নির্বাচনী প্যানেল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রব।

বক্তব্য রাখেন ময়মনসিংহ সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিক-উজ-জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এড.আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল ওয়াদুদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের প্রমূখ।

সভায় জানানো হয়, ২০১৭ সালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নানা কারণে দীর্ঘ ৬ বছর পর আগামী ২০ মে বহুল প্রতীক্ষিত নির্বাচন এর দিন ধার্য করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির সদস্যরা সরাসরি বীর মুক্তিযোদ্ধাগণের ভোটে নির্বাচিত হবেন।

এই কমিটি আগামী তিন বছর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পোষ্যগণের অধিকার আদায় ও তাদের সার্বিক কল্যাণে কাজ করবে। বর্তমানে মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমিটিতে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্বে রয়েছেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com