মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা বরুড়ায় গাঁজা ইয়াবাসহ গ্রেফতার ১

আ‌নিসুর রহমান,বরুড়া,কু‌মিল্লা:
  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

কুমিল্লা বরুড়া থানা পু‌লিশ বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে উপজেলার খোশবাস উত্তর ইউনিয়ন থে‌কে ৩০ কেজি গাঁজা ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ রাব্বিকে (২৭) আটক করেছে।

শনিবার (১ এপ্রিল ) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব বাজারে আকতার এর অটো পার্টসের দোকানের ভিতর থেকে মাদক ব্যবসায়ী বরুড়া উপজেলার দেওয়ান নগর মিয়াজী বাড়ীর মোঃ আব্দুর রহিমের ছেলে মোঃ রাব্বি(২৭) গ্রেফতার ক‌রে। অপরদিকে পলাতক দুই আসামিরা হলেন আকতার হোসেন ও মাহে আলম।

বরুড়া থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর নির্দেশনায় এসআই আলী মর্তুজা, এএসআই মোঃ আরিফুল মাওলা, এএসআই মোঃ ওয়াহিদুল করিম, এএসআই আব্দুল মোতালেবসহ একটি ফোর্স এই বিশেষ অভিযান পরিচালনা করেন। দীর্ঘদিন যাবত বরুড়া থানার খোশবাস ইউনিয়নসহ আশপাশের এলাকায় পলাতক সহযোগী আকতার হোসেন (৩০) ও মোঃ মাহে আলম প(৩৬) মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com