বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা চৌদ্দগ্রামে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে জমজম হোটেলের মালিকসহ আটক ৪

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৯২ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে জমজম হোটেলের মালিকসহ ৪ যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পু‌লিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিদর্শক মুরাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম মহাসড়কের সৈয়দপুর এলাকায় অবস্থিত জমজম হোটেল এন্ড রেষ্টুরেন্ট ঘেরাও করে হোটেলের ভিতর থেকে হোটেল মালিক সালাউদ্দিন আইয়ুবী, ইলিয়াছ, রুবেল ও ইমাম মেহেদীকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে কোমরে ও পকেট থাকা ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (২ এপ্রিল) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিদর্শক মুরাদ হোসেন।

আটককৃতরা হলেন, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নুরুল আমিনের ছেলে সালাউদ্দিন আইয়ুবী, পৌর এলাকার নবগ্রাম চৌধুরী বাড়ির আবদুল মালেকের ছেলে ইলিয়াছ, একই গ্রামের মৃত হারুনুর রশীদের ছেলে সোহেল রানা রুবেল, নোয়াপাড়া গ্রামের কাজী শুক্কুর মিয়ার ছেলে ইমাম মেহেদী। তাদের মধ্যে সালাউদ্দিন আইয়ুবী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় অবস্থিত জমজম হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিদর্শক মুরাদ হোসেন বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ আসামীকে মামলা দিয়ে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com