মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জলাতঙ্ক রোগে দুইজনের মৃত্যুর পর গ্রামবাসী মেরে ফেললো ৬ টি কুকুর

এম এ হাই সাঁথিয়া, পাবনা:
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় কুকুরের কামড়ে একই গ্রামে দুইজনের মৃত্যুতে গ্রামবাসী আতংকিত হয়ে কুকুর নিধন শুরু করেছে। উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের পুরানচর গ্রামে শনিবার(১ এপ্রিল)সকাল থেকে যুবতরুণরা কুকুর নিধন শুরু করে। শনিবার দুপুর পর্যন্ত তারা ৬ টি কুকুর মারে।

উল্লেখ্য,ওই গ্রামের মৃত ফয়েজ মোল্লার ছেলে খবির উদ্দীন মোল্লা(৬০)গত বুধবার রাতে জলাতঙ্ক রোগে মারা যান। দুই সপ্তাহ আগে একই গ্রামের সেকেন্দার প্রামাণিকের ছেলে আব্দুল হাই(৪৫) জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া গত ২৫ মার্চ শনিবার সাঁথিয়া পৌর এলাকায় একটি ক্ষ্যাপা কুকুর সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত শতাধিক মানুষ,বেশ কয়েকটি গরু,ছাগলকে কামড়ায়। এদিকে পরপর একই এলাকায় একই কারণে দুইজনের মৃত্যুতে এলাকায় চরম জলাতঙ্ক আতঙ্ক বিরাজ করছে।

এমতাবস্থায় আতংকিত যুবতরুণরা কুকুর নিধন শুরু করে।সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: আব্দুল্লাহ আল মামুন জানান,যে দুইজন লোক জলাতঙ্ক রোগে মারা গেছেন তারা ভ্যাকসিন না নিয়ে কবিরাজি চিকৎসা নিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com