বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সান্তাহারে একই ট্রেনে কাটা পড়ে নারী-পুরুষের মৃত্যু

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় পৃথক দুটি স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী ও অজ্ঞাত পুরুষের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮ টায় সান্তাহার রেলওয়ে থানাধীন পাঁচবিবি রেলওয়ে স্টেশনের বাগজানা এলাকায় চিলাহাটি হইতে ছেড়ে আসা রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) একজন পুরুষ ও সকাল ৯ টা ২০ মিনিটের সময় জয়পুরহাট রেলওয়ে স্টেশনের তেঘর এলাকায় একই ট্রেনে কাটা পড়ে দূর্গা (৭৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুইটি উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে। ট্রেনে কাটা নিহত পুরুষ ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও নিহত নারী দূর্গা জয়পুরহাট জেলার চিত্রা পাড়ার শিবকুণ্ডর স্ত্রী বলে জানা যায় ।

নিহত ব্যক্তিদের পরিচয় সনাক্তের জন্য নওগাঁ পিবিআই ও রাজশাহী সিআইডি’র একটি দলকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় পৃথক ভাবে দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com