মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় ডি‌বির অ‌ভিযা‌নে সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে গ্যাস সংগ্রহ করে সরবরাহকারী সিলিন্ডারসহ আটক

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

কুমিল্লা সদরের চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের পূর্ব ও পশ্চিম পার্শ্বে জমজম হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং ‘মায়ামী হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এর সামনে অভিযান পরিচালনা করে ৩টি রেজি: নাম্বার বিহীন ডেলিভারি ভ্যানের ভেতরে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় অবৈধ ২৭ টি গ্যাস সিলিন্ডার আটক করে জেলা ডিবি পুলিশ। এ সময় এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করা হয়।

আটক হওয়া দুইজন হলেন কুমিল্লা সদরের মৃত. আ; রশিদের ছেলে মোঃ রইস (৪০) ও মৃত. মোসলেমের ছেলে মোঃ ফয়সাল (২০)।

মঙ্গলবার (২৮ মার্চ) কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা টিম এ অভিযান পরিচালনা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া দুইজন জানায়, তারা দীর্ঘদিন যাবত বিশেষ প্রক্রিয়ায় গাড়ির ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে ‘রানা সিএনজি স্টেশন’ নামক সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে গ্যাস সংগ্রহ করে জমজম হোটেল ও মায়ামী হোটেল ছাড়াও অন্যান্য অনেক হোটেলেই এভাবে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সরবরাহ করে থাকে।

এ ঘটনায় এসআই মামুনুর রশিদ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com