মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৮৯৯ জন বীরমুক্তিযোদ্ধাকে মসিকের সংবর্ধনা অনুষ্ঠিত

দিলীপ কুমার দাস , ময়মনসিংহ ব্যু‌রো:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৯৫ বার পঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৯শত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) কর্তৃপক্ষ। সোমবার দুপুরে নগরীর টাউন হলে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

অনুষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত ৮৯৯ জন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্যানেল মেয়র ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির পিপি কবির উদ্দিন ভূইয়া, সাবেক জেলা কমান্ডার সেলিম সাজ্জাদ ও মোঃ আব্দুর রব, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নূরুল আমিন কালাম, ময়মনসিংহ সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি সৈয়দ রফিকুজ্জামান, ময়মনসিংহ মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব সেলিম সরকার, সাবেক উপজেলা কমান্ডার আবুল কামাম আজাদ ও মোঃ খালেক শিকদার, রেলওয়ে প্রাতিষ্ঠানিক কমান্ডার মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com