বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

দিলীপ কুমার দাস , ময়মনসিংহ ব্যু‌রো:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৮০ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোমবার (২৭ মার্চ ) সকাল এগারটায় বিদ্যুচালিত পানির পাম্পে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রশিদ ভূইয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের মৃত আব্দুল গফুর ভূঁইয়ার পুত্র আব্দুর রশিদ ভূইয়া (৪৮) নিজ বাড়ি থেকে প্রায় ১শ ফুট দূরে পুকুরে পানির পাম্পে সংযোগ দেওয়ার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রশিদের তিন কন্যা সন্তান রয়েছে।

মাইজবাগ ইউনিয়নের ১নং ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার করুন এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com