সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কুমিল্লায় ১০ ব্যাটা‌লিয়ন বিজিবির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ২৬ মার্চ বিকেলে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর উদ্যোগে ২০০ জন মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

কু‌মিল্লা সদ‌রের বিবির বাজার কোম্পা‌নি ক্যাম্পের সাম‌নে মাঠে আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে ইফতার বিতরণ করেন কুমিল্লা ১০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, বিজিবিএম, পিএসসি।

অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ ইসহাক বলেন, রোজা সংযমের মাস। এই মাস সংযমের পাশাপাশি আমাদের ভ্রাতৃত্ববোধেরও শিক্ষা দেয়। তাই সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের। বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের এই কার্যক্রম অব্যাহত থাকবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com