শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

২৬ মার্চ হরমুজ আলীর দশম মৃত্যু বার্ষিকী

ময়মন‌সিংহ ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৮০ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে ৬ নং বোকাইনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মামুদ নগর গ্রামের বাসিন্দা হরমুজ আলীর চল‌তি মা‌সের ২৬ তা‌রিখে দশম মৃত্যু বার্ষিকী।

জানা গেছে, ২০১৩ সালের ২৬ মার্চ হরমুজ আলী কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। তিনি বোকাইনগর ইউনিয়নের মামুদনগর (২ নং) ওয়ার্ড আওয়ামীলীগের পর পর তিনবার সভাপতি থাকাবস্থায় এই হামলার শিকার হন। এখন পর্যন্ত তার পরিবার এ হত্যা মামলার সুবিচার পায়নি। অভিভাবক হারানোর শোক আজও হৃদ‌য়ে বয়ে বেড়াচ্ছেন। ঘরোয়া পরিবেশে তার পরিবারবর্গ মৃত্যু বার্ষিকী পালনের কথা ব্যক্ত করেন।

আওয়ামীলীগ নেতা মরহুম হরমুজ আলীর মেয়ে পরশমনি জানান, তার দাদা মরহুম নমুজ খা ছিলেন অত্র বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের একজন
প্রবীণ নেতা। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে রিলিফ কমিটির মেম্বার ছিলেন। তারই আদর্শে তার বাবা হরমুজ আলীও সারাটি জীবন আওয়ামী আদর্শকে বুকে ধারন করে গেছেন। পরশমনিও তাদের আদর্শ অনুসরণ করে বেঁচে থাকতে চান। তিনি ছাত্র জীবন থেকেই আওয়ামী সকল কর্মকান্ডে সক্রিয় থাকার কারনে তিনি গৌরীপুর উপজেলা ছাত্রলাীগের ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন। গৌরীপুর সরকারী কলেজে( অনার্স ) প্রথম বর্ষে অধ্যায়নকালীন সময়ে ময়মনসিংহের দৈনিক নবকল্যাণ পত্রিকা কর্মরত ছিলেন এবং অন-লাইন সময়বিডি ডটকম পত্রিকার মহিলা প্রতিনিধি হিসেবে সম্প্রতি দায়িত্ব পালন করছেন।

আর্ত মানবতার সেবায় তিনি তার সাধ্যমত মানু‌ষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত ক‌রেন। রাজনৈতিক মহলসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন পরশম‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com