বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মহিলা শ্রমিকলীগের সভাপতি তাছলিমা ইয়াসমিন কলির মেয়ে অসুস্থ, দোয়া প্রার্থী

দিলীপ কুমার দাস ময়মনসিংহ:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৬১ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা জাতিয় মহিলা শ্রমিকলীগের সভাপতি তাছলিমা ইয়াসমিন কলির বড় মেয়ে সুস্মিতা তাহসিন শৈলীর গত রবিবার ২০ মার্চ সন্ধায় হঠাৎ তীব্র পেট ব্যথা শুরু হলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়েগেলে কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি রাখেন।

সেখানে চিকিৎসায় তার শারীরিক অবস্থার উন্নতি
না হলে পরের দিন অর্থাৎ গত সোমবার ২৩ মার্চ তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

তার পরিবার সুত্রে জানাযায়, সে সদ্য শেরপুর জেলায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েছে। এখনও তার ক্লাস শুরু হয়নি। সে গৌরীপুর সরকারি কলেজ থেকে এইচ এস সি পাশ করেছে। সে উক্ত কলেজের স্কাউট দলের নিয়মিত সদস্য ছিল। সে রক্তদান ফান্ডেশনের সাথেও যুক্ত। সম্প্রতি সে মাদককে না বলতে সুজনের ব্যানারেও রাজপথে দাঁড়িয়েছিল।

অদম্য সাহসী আর্ত-মানবতার নিরলস কর্মী, আজ নিজেই অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাঁচার লড়াইয়ে অবতীর্ণ!
সে এপেন্ডিসাইটিসে আক্রান্ত। চিকিৎসকগণ আশাবাদ ব্যক্ত করেছেন, সম্পূর্ণ সুস্থ হতে ৩ মাস লাগতে পারে। সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১০ নং ওয়ার্ডের ৮ নং বেডে চিকিৎসাধীন ।

সুস্মিতা তাহসীন শৈলীর মা,তাছলিমা ইয়াসমিন কলি তার মেয়ের আশু সুস্থতা ও রোগমুক্তির কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com