বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গৌরীপুরে অগ্নিকান্ডের ঘটনা দেখতে গিয়ে ট্রাক চাপায় নিহত ৩

‌দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২১৭ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা দেখতে যাওযার পথে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সেই সময় আহত হয়েছেন আরও ছয়জন। গৌরীপুরের সীমান্তবর্তী এলাকা ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের বেলতলী এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেলতলী গ্রামের শামছুল হক ফকির (৪৮), হুমায়ূন (২৫) ও রুবেল মিয়া (৩০)। এসময় আহত হয়েছেন- বাদশা মিয়া (২২), কালাচাঁন (২৭), সাইদুল মিয়া (৩৫) দুদু মিয়া (৪০), ইমন (২৬) ও জামাল (৪০)

বেলতলী গ্রামের এডভোকেট জাহাঙ্গীর আলম জানান- অগ্নিকান্ডের খবরে ঐ রাতে সিএনজি চালিত অটোরিক্সায় চড়ে এ গ্রামের কয়েকজন ঘটনাস্থলে যাচ্ছিলেন। তখন গৌরীপুরের সীমান্তবর্তী এলাকা ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে বেলতলী চরপাড়া এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান- সড়ক দূর্ঘটনার বিষয়টি শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ দেখছেন। তবে ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com