বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

স্মার্ট বাংলাদেশ গড়তে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে – মেয়র ইকরামুল হক টিটু

ময়মন‌সিংহ ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২১৭ বার পঠিত

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক হতে হবে। এজন্য এখন থেকেই প্রস্তুুতি নিতে হবে। আমাদেরকে ধ্যান-ধারণা, কর্মকান্ডে স্মার্ট হতে হবে। সেই লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে।

বুধবার বিকেলে ঢাকার জনসন রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ জেলা থেকে আসা ১৭ তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার সুযোগকে সকলের কাছে সমান ভাবে পৌঁছে দিয়েছেন। তিনি বছরের শুরুতে বিনামূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছেন, বিভিন্ন বৃত্তি-উপবৃত্তি দিচ্ছেন, নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিয়েছেন। এর ফলে জেলা-উপজেলা-ইউনিয়ন থেকে স্কুল-কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ আরও অবারিত হয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে
বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের অবদানকে স্মরণ করে মেয়র বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে যাঁরা রক্ত দিয়েছেন সেই সকল বীর শহীদের স্বপ্নকে পূরণ করা আমাদের দায়িত্ব। আজ আমাদের হয়তো রক্ত দিতে হবে না, কিন্তু শ্রম আর মেধা দিয়ে, মানবিকতা ও দেশপ্রেম নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

মসিক মেয়র বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা মানে সমৃদ্ধ-দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক- সুখী বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনলেই সকলের আশা আকাঙ্খা পূর্ণ হবে, দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শোয়ায়েব-উল-ইসলাম তরফদার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জেলা কল্যাণ পরিষদের সভাপতি আবু ইমাম গাজ্জালী এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com