বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কক্সবাজারের এসপি এ‌বিএম মাসুদ‌ হো‌সেন‌কে রাজশাহীতে বদলি

এমইএস:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১২ বার পঠিত
পু‌লিশ সুপার এ‌বিএম মাসুদ হো‌সেন

নানা আ‌লোচনা সমা‌লোচনা ও বির্ত‌কের ম‌ধ্যে দি‌য়ে অব‌শে‌ষে  কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে রাজশাহী জেলার এসপি হিসেবে বদলির আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার স্থলে ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামানকে কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও পুলিশের আরও ৪ শীর্ষ কর্মকর্তার বদলির আদেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
খুলনা মহানগর পুলিশের কমিশনার খন্দকার লুৎফল কবিরকে গাজীপুর মহানগরীর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) অ্যাডিশনাল ডিআইজি মো. মাসুদুর রহমান ভুইয়াকে খুলনা মহানগর পুলিশ কমিশনার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহের পুলিশ সুপার এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহকে ডিএমপির উপ কমিশনার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com