মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপকগণের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ অঞ্চলে ১৮ টি শাখার ব্যবস্থাপকের অংশগ্রহণে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ অঞ্চলের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকীর সভাপতিত্বে আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান এবং জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম মোল্যা।

কিশোরগঞ্জ অঞ্চল ডিসেম্বর-২০২২ প্রান্তিকে সকল ব্যবসায়িক সূচকে ইতিবাচক ফল অর্জন করায় বিভাগীয় প্রধান ও জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম মোল্যা অঞ্চল প্রধানসহ সকল শাখা ব্যবস্থাপকদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে চলতি বছরেও সততা ও আন্তরিকতা নিবেদন করে ব্যাংকের স্বার্থে কাজ করার জন্য আহবান জানান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার দিলীপ কুমার পাল, হাছান আহাম্মদ মাইন এবং কিশোরগঞ্জ শাখার প্রধান ও এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আব্দুল আওয়াল এবং বিভাগীয় প্রধানের সফরসংগী হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসার ও জেনারেল ম্যানেজারের একান্ত সচিব আবুল কালাম আজাদ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com