বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কিশোরগঞ্জে কটিয়াদি লাইসেন্স বিহীন ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অ‌ভিযা‌ন

ময়মন‌সিংহ ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২২৮ বার পঠিত

স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নেই। তবুও চলছে সিজারিয়ান অপারেশনসহ সকল প্রকার স্বাস্থ্য সেবা কার্যক্রম।
বুধবার ভ্রাম্যমান আদালত হাসপাতালটিকে সীলগালা করে দেয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

জানা যায়, কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ডে আল-নূর ল্যাব এ- হাসপাতাল কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই বেশ কিছু দিন যাবত সিজারিয়ান অপারেশনসহ স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হাসপাতালটি সীলগালা করে দেয়। এ সময় কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অনুমোদন না হওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নিদের্শ দেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব, পৌর মেয়র শওকত উসমান উপস্থিত ছিলেন।

নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, উপজেলার সর্বত্র নিয়মিত অভিযান চলবে এবং অনুমোদনহীন সকল প্রকার ল্যাব, ক্লিনিক, প্রা:হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com