মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

টাঙ্গাইলে পাগলা মহিষের আক্রমণে ৩ জন নিহত

‌দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পাগলা মহিষের আক্রমণে আহত আওয়ামী লীগ নেতাসহ আরও এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহতরা হলেন, উপজেলার লাউহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান এবং একই এলাকার কিতাব আলী। মহিষের তাণ্ডবের ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়ালো।

সোমবার (২৩ জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসমত আলী চিকিৎসাধীন অবস্থায় ও রাত সাড়ে নয়টায় ঢাকায় নেওয়ার পথে কিতাব আলীর মৃত্যু হয়।

এর আগে রোববার (২২ জানুয়ারি) সকালে উপজেলার লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওইদিনই মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন হাজেরা বেগমের মৃত্যু হয়।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আলী মৃধা বলেন, ২২ জানুয়ারি সকালে উপজেলার তারুটিয়া গ্রামে একটি পাগলা মহিষ সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায়। এতে অন্তত ২৫ জন আহত হন। পরে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, ঘটনার দিন বিকেলে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে হাজেরা বেগম নামে এক নারীর মৃত্যু হয়। এরপর সোমবার রাতে চিকিৎসাধীন হাসমত আলী ও কিতাব আলী নামের আরও দুইজন অবস্থায় মারা যান। বাকিরা চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com