মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

তিনকন্যা সন্তানের জন্ম দিলেন সীমা

‌দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৯১ বার পঠিত

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে তিন কন্যাসন্তানের জন্ম দিলেন সীমা আক্তার নামের এক নারী। সোমবার বিকেলে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন সন্তান জন্ম দেন সীমা। তিনি উপজেলার রামভদ্রপুর গ্রামের মোহাম্মদ আমিনুল হকের স্ত্রী।

সীমার স্বামী মো. আমিনুল হক জানান, সোমবার সকালে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে একটি অটোরিকশা করে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে ফুটফুটে তিনটি কন্যা শিশুর জন্ম হয়।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এরশাদ ফরাজি বলেন, সীমা আক্তার প্রসবব্যথা অনুভব করলে হাসপাতালে নিয়ে আসেন তাঁর পরিবারের সদস্যরা। স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শিল্পী পারভিন ও মিডওয়াইফ মৌসুমী আক্তারের তত্ত্বাবধানে বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে এক ঘণ্টায় তিনটি কন্যাসন্তান জন্ম দেন। দুটি সন্তানের ওজন ঠিক থাকলেও একটির ওজন কম। তিন নবজাতক ও মা সুস্থ আছেন বলেও জানান তিনি।

এদিকে, এ ঘটনা জানাজানি হলে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতকদের দেখার জন্য ভিড় করেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com