মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২৩ উদ্বোধন

‌দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২২৮ বার পঠিত

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

রবিবার সকালে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এ উদ্বোধন করেন মেয়র।

এ কার্যক্রমে ২২ থেকে ৩১ জানুয়ারি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের ৫ থেকে ১৬ বছর বয়সী ১ লক্ষ ১৫ হাজার শিশুকে কৃমিনাশক ঔষধ সেবন লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের।

সপ্তাহ চলাকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সমপর্যায়ের মাদ্রাসা, মক্তব ও এতিমখানা সমূহে ৫-১৬ বছরের সকল শিক্ষার্থী এবং স্কুল বহির্ভূত শিশু, পথশিশু ও শ্রমজীবী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

প্রিমিয়ার আইডিয়াল স্কুলে উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র শিশুদেরকে পরিস্কার পরিচ্ছন্নতা জীবনযাপনের জন্য আহবান জানান। বিশেষতঃ হাত ধুয়ে খাবার খাওয়া, নখ পরিস্কার রাখা, টয়লেট ব্যবহারের পর হাত ধোয়া ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন, প্রিমিয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ চাঁন মিয়া, বিদ্যালয়সমূহের শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com