বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ময়মনসিংহের ভালুকায় ক্ষীরুনদীর পন খালখনন শুরু

দিলীপ কুমার দাস ময়মনসিংহ:
  • আপডেট টাইম : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

ময়মনসিংহের ভালুকা অংশে ক্ষীরুনদীর নাব্যতা রক্ষায় এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় (১ম পর্যায়) (২য় সংশোধনী) শীর্ষক প্রকল্পের আওতায় ক্ষীরু নদীর পুনখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার রাজৈ ইউনিয়নের পারুলদিয়া বাজারে এই পুনখনন কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু ।

স্থানীয় রাজৈ ইউনিয়ন আ:লীগের সভাপতি নুরুজ্জামান খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল, ও জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, এস এম আকরাম হোসাইন, ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক অনিক তালুকদার, ঠিকাদার মো: আরিফুল ইসলাম প্রমুখ।

এই প্রকল্পের আওতায় উপজেলার পারুলদিয়া এলাকার শিমুলতলী গোদারাঘাট থেকে মল্লিকবাড়ি ঘুনিরঘাট ব্রিজ পর্যন্ত মোট ২৪.৩ কি.মি খননকাজ সম্পন্ন হবে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।

ভালুকা অংশে ক্ষীরু নদীর ২০ মিটার গভীরতায় মোট ২৪.৩ কি.মি. এলাকা খননকাজের দায়িত্বে রয়েছে ইসলাম ট্রেডিং- ন্যাচারাল (জেভি)। প্রকল্পটির প্রাক্কল ব্যয় ধরা হয়েছে ১৫কোটি ৫লাখ টাকা। আগামী জুনের ৩০ তারিখের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com