মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহের গৌরীপুরে বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

‌দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২২০ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুর বোকাইনগর ইউনিয়নের বাট্টা গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার বেলা ২টা ৩০ মিনিটে নিজবাড়িতে সদ্য প্রয়াত এই বীরমুক্তিযোদ্ধার জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযা শেষে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল প্রয়াত এই বীরমুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এ বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে পারিবারিক গোরস্থানে মরদেহ দাফন করা হয়।

এর আগে বীরমুক্তিযোদ্ধার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন সহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধাগণ।

বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের বাড়ি বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নের বাট্টা গ্রামে। বুধবার ভোরে তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com