রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সশস্ত্র বাহিনীর চার কর্মকর্তাকে রদবদল

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২০২ বার পঠিত

প্রেষণে নিয়োগ পাওয়া সশস্ত্র বাহিনীর চার কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের এ রদবদলের তথ্য তুলে ধরা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ সই করা প্রজ্ঞাপনে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে বদলি করা হয়। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে একই প্রজ্ঞাপনে রিয়ার এডমিরাল মীর এরশাদ আলীকে মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে বদলি করে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জামানকে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে কমডোর মো. জিয়াউল হককে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলি করে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com