মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

টাঙ্গাইলে নওশের হত্যা মামলার রায়ে একজনের যাবতজীবন কারাদণ্ড

দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৭০ বার পঠিত

টাঙ্গাই‌লে হত্যা মামলায় মজিদ নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সুরুজ সরকার এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌসুলি (পিপি) মো. মনিরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘২০১৭ সালের ২৭ জানুয়ারি টাঙ্গাইলের ভূঞাপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মজিদের সঙ্গে নওশের আলীর ঝগড়া হয়। একপর্যায়ে কোদালের কোপে আঘাতপ্রাপ্ত হয়ে নওশের আলী মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।’

মনিরুল ইসলাম খান আরো বলেন, ‘একই বছরের ১০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা দুজনের নাম বাদ দিয়ে মজিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com