বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নেত্রকোনার পূর্বধলায় রাস্তার পাশে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

দিলীপ কুমার দাস , ময়মনসিংহ ব্যু‌রো:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

নেত্রকোনার পূর্বধলায় রাস্তার পাশ থেকে আব্দুল্লাহ (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে এলাকাবাসী। মৃত আব্দুল্লাহ ওই উপজেলার ছোছাউড়া গ্রামের মো. জামাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ওই শিশু সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে নিখোঁজ ছিল। এলাকায় মাইকিং করা হয়েছে। ভোর ৬টার দিকে এলাকাবাসী শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তার মুখে, ঘাড়ে শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। সকালে পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করি, মরদেহ সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com