রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

শেরপুরে ডিসি লেকের পুনঃ খনন কাজের শুরু

দিলীপ কুমার দাস , ময়মনসিংহ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি লেকের পুনঃখনন কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি ) দুপুরে জেলা প্রশাসক সাহেলা আক্তার ওই লেকের খনন কাজ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেবুন নাহার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, এনডিসি আসিফ রহমান, সহকারী কমিশনার সানাউল মোর্শেদ, জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহজাহান মিয়া, উপ-সহকারী প্রকৌশলী জিয়াসমিন আক্তার, কার্য সহকারী আল আমিন রাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সৌন্দর্য বৃদ্ধির অংশ হিসেবে প্রায় ৪৩ লাখ টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে ডিসি লেকের খনন করা হচ্ছে। আগামী জুন মাসের মধ্যে এ কাজটির বাস্তবায়ন শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com